Description
কুরআন সাধারণ কোনো গ্রন্থ নয়; এটি একটি জীবন্ত জীবন-বিধান। কুরআন মুমিনদের জন্য শিফা ও রাহমাহ। এটি মুমিনের অন্তরের ব্যাধি থেকে শুরু করে জাগতিক সকল সমস্যার সমাধান দেয়। তবে কুরআনের সমাধান পেতে হলে কুরআনকে ভালোভাবে বুঝতে হবে এবং এর গভীরে ডুব দিতে হবে।
কুরআনের অর্থ অনুধাবন হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা, অনুরাগ ও ভালোলাগা সৃষ্টি করে। কুরআন বোঝার মধ্য দিয়েই তৈরি হয় আত্মার পরিশুদ্ধি, হৃদয়ের পরিতৃপ্তি এবং তাকদীরের ফায়সালার প্রতি সন্তুষ্টি। এভাবে অর্জিত হয় ইয়াক্বীন ও সুদৃঢ় বিশ্বাস, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ও দ্বীনি আত্মমর্যাদাবোধ, সৃষ্টি হয় আখিরাতের ফিকির এবং আল্লাহর কাছে পরিপূর্ণ প্রতিদান লাভের প্রত্যাশা।
এই বইটিতে ড. ইয়াদ কুনাইবীর হৃদয়কাড়া আলোচনা স্থান পেয়েছে, যেখানে রয়েছে মানুষের আত্মিক পরিশুদ্ধির বহুবিধ উপকরণ। সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহু আনহুম আল্লাহ-প্রেমের অমৃত-সুধা পান করে কুরআনময় জীবন গঠনের যে উপমা পেশ করেছেন, তা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ফুটে উঠেছে। এছাড়া, মানবজীবনের বহুমুখী জাগতিক ও আত্মিক সমস্যার সমাধানও রয়েছে পুরো বইটির পাতায় পাতায়।





রুকইয়াহ
Reviews
There are no reviews yet.